ফাইনালে খেলা নিয়ে দেখা দিয়েছিলো শঙ্কা। মিস হয়ে যেত প্রথমবারের মতো ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে অংশ নেওয়া। তবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা নিশ্চিত করেছে, নিয়ম ভাঙলেও ফাইনাল ম্যাচ খেলতে পারবেন নেইমার।
এই ব্রাজিলিয়ান তারকার হাত ধরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে পিএসজি। তবে সেমিফাইনালের জয়ে আবেগ ধরতে না ফেরে নেইমার ভেঙে বসেন বেঁধে দেয়া নিয়ম।
করোনায় ফুটবলে যুক্ত হয়েছে নতুন নিয়স-কানুন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ম্যাচ শেষে জার্সি বদল করা যাবে না। যুগ যুগ ধরে ফুটবলাররা এই কাজ করে আসছেন। প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতি সম্মান জানানোরও বিষয় জড়িয়ে থাকে এতে।
একজন থেকে অন্যজনের শরীরে ভাইরাস ছড়িয়ে যেতে পরে এই শঙ্কায়, করোনা–পরবর্তী সময়ে জার্সি বদল করার নিয়মকে বাদ দেয়ার নির্দেশনা ছিল উয়েফার পক্ষ থেকে। কিন্তু সেটি মানেননি নেইমার।
কেএস/বার্তাবাজার