কলাপাড়ায় ২০০ পরিবারের মাঝে নৌবাহিনীর সহায়তা প্রদান

কলাপাড়ায় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। কমান্ডার খুলনা নেভাল অঞ্চল কর্তৃপক্ষের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে নির্মানাধীন বাংলাদেশ নৌ বাহিনীর শের-ই-বাংলা নৌ ঘাটি চত্বরে এ খাদ্য সহায়তা প্রদান করেন কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মো. মুসা। এসময় উপস্থিত ছিলেন শের-ই-বাংলা নৌবাহিনী ঘাটির অধিনায়ক ক্যাপ্টেন এম মহব্বত আলী এবং শের-ই-বাংলা নৌঘাটির উর্ধ্বতন কর্মকর্তাগন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ১ নং ও ৩ নং ওয়ার্ডের দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ৬ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি লবন ও ৫শ’ টাকা করে প্রদান করা হয়। এরপর ঘাটির নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়া এসময় শের-ই-বাংলা প্রকল্প কাজে নিয়োজিত সাড়ে আটশ শ্রমিকের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর