সাত দিনের রিমান্ড পাঠানো হয় পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের মামলায় আটক রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করতে নির্দেশ দেয়া হয়েছ। আজ(বৃহস্পতিবার) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
আজ সাত দিনের রিমান্ডের চারদিন শেষে সাহেদকে আদালতে হাজির করে দুদক। এ সময় বিচারক তাকে বাকি তিন দিনের রিমান্ড শেষ করে আদালতে হাজিরের নির্দেশ দেন।
গত ১০ আগস্ট সাহেদর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। চতুর্থ দিনের মতো আজ সাহেদকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
কেএস/বার্তাবাজার