সাবরিনা-আরিফসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল দুদক

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে আটক করা হয় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীকে। এ দুজনসহ ছয়জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দূর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল (বুধবার) এ অনুমতি দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ। আজ(বৃহস্পতিবার) জানা যায়, আসামিদের তিন কার্যদিবসে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য দুদককে অনুমতি দেওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদের অনুমতি হওয়া বাকি চার জন হলেন, আরিফুল হক চৌধুরীর সহযোগী আ স ম সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী ও প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর