করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার

প্রোটিয়া শিবিরে হানা দিয়েছে মরণঘাতী করোনা। প্রাথমিক ধাপের টেস্টে পজিটিভ শনাক্ত হয়েছেন ২ জন ক্রিকেটার।

আজ(বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করে। তবে আক্রান্ত দু’জন ক্রিকেটারের নাম প্রকাশ করেনি তারা।

অনুশীলন শুরুর আগে একটি ক্যাম্পের আয়োজন করেছে আফ্রিকা বোর্ড। সেখানে ডাক পেয়েছেন ৩২ ক্রিকেটার। তবে যে দুজন আক্রান্ত হয়েছেন তারা আর অংশ নিতে পারবেন না।

ক্রিকেটারসহ মোট ৫০ জনের করোনা টেস্ট করায় বোর্ড। এর মধ্যে ২ জন ছাড়া বাকি সবাই করোনা টেস্টে নেগেটিভ আসে। যারা আক্রান্ত হয়েছেন তারা নিয়ম মেনে আইসোলেশনে থাকবেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর