বগুড়ায় বাস চাপায় পথচারী নিহত

বগুড়ার শেরপুরে বাস চাপায় আনোয়ারুল হক সেখ (৪০) নামের এক পথচারী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, মহাসড়ক পারাপারের সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিতু এন্টারপ্রাইজের (ঢাকা মেট্টো ব-১৩-১৫০৭) দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস আনোয়ারকে চাপা দেয়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বার্তা বাজারকে জানান, দূর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর