“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনা পৌর এলাকার ১৫টি ওয়ার্ড সমন্বয়ে বিট পুলিশিং এর ৫টি কার্যালয়ে শুভ উদ্বোধন হয়েছে আজ।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় পৌর এলাকার চক ছাতিয়ানি বটতলা এলাকায় আনুষ্ঠানিক ভাবে এই পুলিশ সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন পাবনা জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (পিপিএম বিপিএম)।
বিট পুলিশিং এর কার্যকরিতা নিয়ে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সমন্বয়ে এক মতবিনিময় সভা আনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই মুজিববর্ষ ও আগস্ট মাস উপলক্ষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল সদস্যদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৌকত আফরোজ আসাদ, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, পাবনা চেম্বার অব কমার্স এর সিনিয়র সহসভাপতি আলী মূর্তজা বিশ্বাস সনি, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ এসম উপস্থিত ছিলেন।
বৈরী আবহাওয়ার কারনে আলোচনা সভা সংক্ষিপ্ত করা হয়। অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার আমন্ত্রিত অতিথি ও উপস্থিত স্থানীয়দের উদ্দেশ্যে বিট পুলিশিং এর কার্যকরিতা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন।
তিনি বলেন, আঞ্চলিক ভিত্তিক অপরাধ নিয়ন্ত্রনের জন্য পুরো জেলা পর্যায়ে এই বিট পুলিশিং কার্যালয় কাজ করবে। স্থানীয় সকল ধরনের অপরাধ প্রাথমিক পর্যায়ে এই কার্যালয় থেকে আইনগত ভাবে সমাধান করার চেষ্টা করা হবে। সপ্তাহে একদিন জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা স্থানীয় অপরাধ বিষয়ে এই খানে আলোচনা করবেন। যদি সেটি সমাধান না হয় তবেই বিষয়টি থানা পুলিশের কাছে যাবে। বাল্য বিবাহ, মাদক দমন, সন্ত্রাসী কার্যক্রমসহ সমাজের সকল ধরনরে অপরাধ সহজে দ্রুত নির্মূলের জন্য এই বিট পুলিশিং ভুমিকা বিশেষ ভুমিকা রাখবে বলে জানান তিনি।
বার্তাবাজার/এমকে