সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় উপকার ভোগী কৃষক সদ্যসদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহযোগীতায় বৃহস্পতিবার (২০ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বি আর ডিবি’র হলরুম অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির উপকার ভোগী ৫০ জন কৃষকের মাঝে ভূট্টা, সরিষা, মাসকলাই, মুসুর ডাল, মুগ ডাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, সিরাজগঞ্জ বি আরডিবি’র উপ-পরিচালক মো. জিহাদ খান। এ ছাড়া সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান প্রমুখ।
বার্তাবাজার/এমকে