প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৬৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জনে। মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৮২২ জনের।
আজ (বৃহস্পতিবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত একদিনে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।
বার্তাবাজার/এসজে