৫ মাস পর শর্ত সাপেক্ষে খুলছে বান্দরবানের পর্যটনের দুয়ার

মহামারি করোনা প্রাদুর্ভাবে ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল (শুক্রবার) থেকে খুলে দেয়া হচ্ছে পার্বত্য বান্দরবানের পর্যটনশিল্পের দুয়ার। শর্ত সাপেক্ষে খুলে দেয়া বান্দরবানে পর্যটকরা শুক্রবার থেকে হোটেল মোটেল রিসোর্টসহ সব ধরণের পর্যটন স্পটে ভ্রমণ করতে পারবেন।

আজ (বৃহস্পতিবার) দুপুরে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ১৮ মার্চ থেকে করোনার কারণে বন্ধ ছিল বান্দরবানের সব আবাসিক হোটেল মোটেল গেষ্ট হাউসসহ পর্যটন কেন্দ্রগুলো। এর আগে গত ১৭ই আগস্ট খুলে দেয়ার কথা থাকলেও করোনা সংক্রমনের কারনে আবারো তারিখ পরিবর্তন করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের বৈঠকে ২১শে আগস্ট শুত্রুবার থেকে জেলার সব পর্যটন কেন্দ্র হোটেল মোটেল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসন জানায়, ২১ আগস্ট থেকে জেলার সব পর্যটন কেন্দ্র হোটেল মোটেল গেস্ট হাউস গুলো পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা এসব পর্যটন কেন্দ্রে ভ্রমন করতে পারবে। এক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন জানান, কিছু শর্ত সাপেক্ষে শুত্রুবার থেকে পর্যটকদের জন্য পর্যটন কেন্দ্রসহ জেলার সব হোটেল মোটেল গেস্ট হাউস গুলো খুলে দেয়া হচ্ছে। স্বাস্থ্য বিধি মেনে পর্যটকরা পর্যটন কেন্দ্র গুলো ভ্রমন করতে পারবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর