করোনার ফি কমানোর পরিপত্র প্রকাশিত

সরকারিভাবে করোনা পরীক্ষার ফি কমানোর ঘোষণা দেয়ার একদিন পর এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি হয়েছে। আজ (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয়। অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে বলে জাআনা গেছে।

এর আগে বুধবার (১৯ আগস্ট) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সরকারি হাসপাতালে ও বুথে ১০০ টাকা কমিয়ে ১০০ টাকায় করোনা পরীক্ষা করা যাবে। আর বাড়ি বাড়ী গিয়ে নমুনা সংগ্রহের ফি ৫০০ টাকা থেকে কমিয়ে করা হচ্ছে ৩০০ টাকাচ।

করোনা প্রকোপের শুরু দিকে দেশে বিনামূল্যে করোনা পরীক্ষা হতো। তখন অনেকে উপসর্গ ছাড়াই পরীক্ষা করিয়ে সংশ্লিষ্টদের বিড়ম্বনার মাঝে ফেলে দিতেন। এরপর অপ্রয়োজনীয় টেস্ট বন্ধ করতে গত ১৫ জুন আরটি-পিসিআর পরীক্ষার জন্য ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়। এরপর ২৯ জুন পরিপত্র জারি করে ফি নির্ধারণ করে দেয়া হয়েছিল।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর