শরণখোলায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দিলেন সাংবাদিক বাবুল দাস

বাগেরহাটের শরণখোলায় করোনার কারনে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং যুগান্তর প্রতিনিধি ও বার্তা বাজার প্রতিনিধি বাবুল দাস।

বৃহস্পতিবার সকালে স্থানীয় কালিমন্দির চত্বরে বাবুল দাসের ব্যাক্তিগত তহবিল থেকে শতাধিক মানুষের মধ্যে এ খাদ্য বিতরন করা হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি মসুর ডাল ও এক কেজি লবন।

এসময় শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, শরণখোলা আইডিয়াল ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোঃ উসমান গনি, পুজা উৎযাপন পরিষদের নেতা, গোপাল কর্মকার, তাপস ভৌমিক, নির্মল কর্মকার উপস্থিত থেকে ওই খাদ্য সহায়তা বিতরন করেন।

খাদ্য সহায়তার উপকাভোগীর মধ্যে রয়েছেন রায়েন্দা বাজার ঘাট শ্রমিক, দিন মজুর ও দলিত সম্প্রদায়ের নিম্ন আয়ের মানুষ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর