ঢাকা-৫ আসনের প্রয়াত হাবিবুর রহমান মোল্লার আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার বড় ছেলে মশিউর রহমান মোল্লা (সজল)। তিনি ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আজ বৃহস্পতিবার প্রয়াত এমপি পত্নী রেজিয়া বেগম মাতুয়াইল কবরস্থানে কবর জিয়ারত শেষে বড় ছেলে মশিউর রহমান মোল্লার (সজল) পক্ষে বেলা ১১টা ২০মিনিটের দিকে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- মেঝ ছেলে বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল। তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিল্পব বড়ুয়া।
এর আগে, মাতুয়াইল কবরস্থানের পাশের মসজিদে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/এমকে