১০ কোটি টাকার মামলা সমাধান হলো ৬ লাখে!

অবশেষে সমাঝোতায় এলেন চিত্রনায়ক শাকিব খান ও কণ্ঠশিল্পী দিলরুবা খান। ১০ কোটি থেকে দুজনে নেমে এলেন ৬ লাখ টাকায়।

এর আগে, অনুমতি ছাড়া ‘পাগল মন’ গানটির কিছু অংশ শাকিব খান তার ‘পাসওয়ার্ড’ সিনেমায় ব্যবহার করায় ক্ষুব্ধ হন গায়িকা দিলরুবা খান। এর জন্য শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাস ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠান প্রযোজক শাকিব খানের কাছে।

ফেব্রুয়ারিতে শাকিব খান নিজে দিলরুবার খানের আইনজীবী ওলোরার অফিসে সমঝোতার জন্য বসেছিলেন। শাকিব তখন দুই লাখ টাকায় সমাঝোতা করতে চেয়েছেলেন। এমনটাই জানিয়েছিলেন দিলরুবা খানের আইনজীবী ওলোরা।

জানা যায়, গত ৩১ জুলাই উভয় পক্ষ বসে বিষয়টির সমাধান করেন। শাকিব খান সেদিন উপস্থিত না থাকলেও শাকিবের পক্ষে তিনজন প্রতিনিধি ছিলেন। অন্যদিকে গানের পক্ষে এর গীতিকার, সুরকার, গায়িকা ও তাদের আইনজীবী উপস্থিত ছিলেন। সেদিনই ৬ লাখ টাকায় এটির মীমাংসা করা হয়।

বিষয়টি নিয়ে ‘পাসওয়ার্ড’ ছবির অন্যতম প্রযোজক মো. ইকবাল জানান, ‘আমি আসলে এ ব্যাপারে কিছুই জানি না। তবে বিষয়টি সুরহার কথা শুনেছি।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর