সিলেটে চাঁদাবাজি ও সন্ত্রাস মামলায় আবারও র্যাবের হাতে আটক হয়েছে জেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি হিরণ মাহমুদ নিপু। এর আগেও তাকে চাঁদাবাজির মামলায় আটক করা হয়েছিল।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর গণমাধ্যম শাখার এএসপি কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাত ৯টার দিকে নগরীর টিলাগড় পয়েন্ট থেকে নিপুকে আটক করা হয়।
তিনি আরও জানান, নিপুর বিরুদ্ধে নিজস্ব বাহিনী গঠন করে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মনোনীত হন নিপু। সেই কমিটির সভাপতি পঙ্কজ পুরকায়স্থকে বহিষ্কার করা হলে নিপু ভারপ্রাপ্ত সভাপতি হন। নানা অভিযোগের কারণে নিপুর নেতৃত্বাধীন কমিটিকেও স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বার্তাবাজার/এসজে