ট্রেন ভ্রমণে জাতীয় পরিচয়পত্র লাগছে না

দেশে রেলওয়েতে টিকিট কালোবাজারি ঠেকাতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের যে বাধ্যবাধকতা ছিল তা শিথিল করেছে রেল মন্ত্রণালয়। এখন থেকে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ চারজনের টিকিট সংগ্রহ করা যাব বলে জানানো হয়েছে।

আজ (বৃহস্পতিবার) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রেল মন্ত্রণালয় এই তথ্য জানায়।

পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৩ আগস্ট ২০২০ তারিখ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে রেলওয়েতে ভ্রমণকারী সম্মানিত যাত্রীসাধারণের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়। কিন্তু বর্তমানে যাত্রীগণের যাতায়াতের সুবিধার্থে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করার বিষয়টি এতদ্বারা শিথিল করা হলো এবং এক আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ চার জন সদস্যের টিকেট ক্রয় ও ট্রেন ভ্রমণ করা যাবে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর