স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ট্রেনের নীচে ঝাপ দিল স্বামী

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে হত্যার পর রেললাইনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক স্বামী। আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলার চন্দ্রা মণ্ডলপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

জানা যায়, মণ্ডলপাড়া গ্রামের শামছুদ্দিনের ছেলে দুলাল সকালে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে বাড়ি থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষন পরেই বাড়ির কাছে রেললাইনে একটি চলন্ত ট্রেনের নীচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি।

এই ঘটনার পর খবর পেয়ে পুলিশ দুলালের বাসায় গিয়েছে লাশ উদ্ধারের জন্য। একইসাথে উদ্ধার করা হয়েছে নিহত দুলালের লাশও। তবে হত্যার কারণ ও দুলালের স্ত্রীর বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর