স্নাতক পাশ ছাড়া ফাজিল-কামিল মাদ্রাসার সভাপতি নয়: হাইকোর্ট

স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী ছাড়া কেউ ফাজিল-কামিল মাদ্রাসার গভর্ণিং বডির সদস্য হতে পারবে না বলে হাইকোর্ট থেকে অভিমত এসেছে। বগুড়ার এক মাদ্রাসারা গভর্ণিং বডির সভাপতির মনোনয়ন বৈধতা নিয়ে জারি করা রুলের দেওয়া রায়ে এই অভিমত দিয়েছেন হাইকোর্ট।

গত ২১ জানুয়ারী প্রকাশিত ওই রায়ের অনুলিপি গতকাল (১৯ আগস্ট) হাতে পেয়ে এই তথ্য জানিয়েছেন রিটকারীর আইনজীবী মো. হুমায়ন কবির।

হাইকোর্ট থেকে দেয়া রায়ে বলা হয়, মাদ্রাসার সঙ্গে সঙ্গতি রেখে সভাপতি হওয়ার জন্য ফাজিল মাদ্রাসার ক্ষেত্রে স্নাতক ও কামিল মাদ্রাসায় মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।

আইনজীবী হুমায়ুন কবীর জানান, এখন প্রতিষ্ঠান প্রধান প্রথমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে যোগ্যতা অনুযায়ী তিনজন ব্যক্তির নাম পাঠাবেন। তিনজনের মধ্যে থেকে ভিসি একজনকে সভাপতি পদে মনোনীত করবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর