অবসবপ্রাপ্ত মেজর সিনহার ঘটনায় তার সহকর্মী সিফাত ও শিপ্রার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ায় ২ এসপির বিরুদ্ধে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত আদেশের দিন সকালে এটি খারিজ করা হয়। এর আগে বুধবার (১৯ আগস্ট) শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন হাইকোর্ট।
শুনানিতে আদালত প্রশ্ন তুলে আইনজীবীকে বলেন, শিপ্রা নিজে কেনো রিট করে প্রতিকার চাইল না। জবাবে আইনজীবী বলেন, হাইকোর্টে এসে রিট করার মত মানসিক অবস্থায় নেই শিপ্রার।
গত রবিবার (১৬ আগস্ট) জনস্বার্থে তথ্য প্রযুক্তি আইনে দুই এসপির বিরুদ্ধে উচ্চ আদালতের রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রিটে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত মুহূর্তের ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়।
পুলিশের যে দুই কর্মকর্তার কথা রিটে উল্লেখ করা হয় তারা হলেন- সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মিজানুর রহমান শেলি।
বার্তাবাজার/এমকে