ভারতে থামছেই না করোনার সংক্রমণ। দেশটিতে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনে প্রায় ৭০ হাজার মানুষের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৬৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে, যা একদিনে সর্বোচ্চ আক্রান্ত। সরকারি হিসেবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৮ লাখ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৯৭ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৪ হাজার। এশিয়ার দেশগুলোর মধ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুতে প্রথমে ভারত। আর আক্রান্তের বৈশ্বিক তালিকায় অবস্থান তৃতীয়। তাদের ওপরে থাকা দেশ দুটি হলো যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।
মৃত্যুর বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান চতুর্থ। ওপরে থাকা দেশ তিনটি হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকো।
বার্তাবাজার/এমকে