ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, আগুনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল সংগঠিত হয়েছে, হেলিকপ্টার দিয়ে সেই আগুন নেভাতে গিয়ে বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়, অঙ্গরাজ্যের কোলিঙ্গা শহরের কাছে ঘটা দাবানলে বিধ্বস্ত হওয়া পানিবাহী এই হেলিকপ্টারে একমাত্র আরোহী ছিলেন নিহত ওই পাইলটই।

অঙ্গরাজ্যটির বহু জায়গায় অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গভর্নর গ্যাভিন নিউসম ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন। তিনি বলেন, আমাদের অভিজ্ঞতায় এমন আগুন অনেক অনেক বছর দেখিনি। দ্রুত দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষকে ইতিমধ্যে পার্শ্ববর্তী সান ফ্র্যান্সিসকোতে সরিয়ে নেয়া হয়েছে।

জানা যায়, ভ্যাকাভিলেতে ইতিমধ্যে ৫০টির মতো স্থাপনা আগুনে পুড়ে গেছে। আরও ৫০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ঝুঁকিতে পড়েছে এক লাখ বাসিন্দার ভ্যাকাভিল শহর। ঘরবাড়ি খালি করতে দরজা থেকে দরজায় গিয়ে সতর্কবাণী দিচ্ছেন কর্মকর্তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর