মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি খরচে বিদেশ পাঠানো হবে

মুক্তিযোদ্ধার সন্তানদেরকে আবেদনের প্রেক্ষিতে কোনো খরচ ছাড়াই বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য পাঠাবে সরকার। বুধবার (১৯ আগস্ট) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা এই কথা জানান।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতের জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩১ অক্টোবর পর্যন্ত মুক্তিযোদ্ধা সন্তানদের আবেদনের প্রেক্ষিতে বিনা খরচে বিদেশে পাঠাবে সরকার। তাছাড়া ও করোনায় কারণে বিদেশ থেকে ফেরত আসা ক্ষতিগ্রস্থদের ও সহযোগিতা করবে সরকার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ওকাপের ফিল্ড অফিসার মো. আমিনুল হক, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর