সাধারণ মানুষ মোবাইলে আইজিপিকে পুলিশের অপকর্মের অভিযোগ দিতে পারবে

দেশের সাধারণ মানুষকে অসৎ পুলিশ সদস্যদের হাত থেকে নিস্তার দিয়ে তাদেরকে আইনের আওতায় আনার জন্য চালু হয়েছে ‘আইজিপিস কমপ্লেইন সেল’। এই কমপ্লেইন সেলে সাধারণ মানুষ অসৎ পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে জানানো হয়, পুলিশের অপেশাদার কর্মকাণ্ডের জন্য ভুক্তভোগীরা অভিযোগ কোথায় বা কাকে দেবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকতেন। এই বিষয়টি বিবেচনা করে ও অভিযুক্ত পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপিস কমপ্লেইন সেল’ চালু রয়েছে। এই কমপ্লেইন সেল সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টাই চালু থাকে।

জনসাধারণ পুলিশ সদস্যের যে কোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং [email protected] ইমেইলে এ অভিযোগ করতে পারবেন। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির (ডিঅ্যান্ডপিএস-১) তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর