বই উৎসবের জন্য ছাপা হচ্ছে ৭ কোটি ২০ লাখেরও বেশি পাঠ্যবই

প্রতিবারের মত এবারও আগামী ১লা জানুয়ারি দেশের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তোলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লক্ষ্যেই ছাপা হবে ৭ কোটি ২০ লাখ নয় হাজার ৩৭৩টি বই। এসব বইয়ের শিক্ষার্থীদের হাতে তোলে দেয়ার আগ পর্যন্ত সকল কার্যক্রম বাস্তবায়নের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

৯৮টি মুদ্রণ ও প্রকাশনা প্রতিষ্ঠানকে ১৩২ কোটি ৪১ লাখ ৫১ হাজার ৭৪৬ টাকা ব্যয়ে এসব বই সরবরাহের কাজ দেয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে অনলাইনে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী বলেন ‘প্রতি বছর আমরা একটা উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করি। করোনার প্রকোপ কমে যাবে ইনশা আল্লাহ। এবারও আমরা নতুন বই বিতরণের উৎসব করব। এ জন্য সাত কোটি ২০ লাখ নয় হাজার ৩৭৩টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ১৩২ কোটি ৪১ লাখ ৫১ হাজার ৭৪৬ টাকা।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর