পাটুরিয়া-দৌলতদিয়ায় চলছে না লঞ্চ

বৈরি আবহাওয়ার প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ৮টা থেকে লঞ্চ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ-ট্রাফিক)ফরিদুর রহমান।

ফরিদুর রহমান বলেন, আজ সকাল থেকেই প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছে। এ কারণে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। আবহাওয়া পরিস্থিতির ভালো হলেই ফের লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। ফলে যাত্রীরা ফেরিতে নদী পারাপার হচ্ছে বলে জানা যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর