টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের এমপি মো. একাব্বর হোসেন ও তার স্ত্রী ঝর্ণা হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৯ আগষ্ট) বিকেলে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাতে তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তির কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও এমপিপুত্র তাহরীম হোসেন সীমান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়টি জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জ্বর ও শরীরে ব্যথা অনুভূত হলে গত রবিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ঝর্ণা হোসেন। সোমবার তার করোনা পরীক্ষা পজিটিভ আসে। এছাড়া বুধবার সকালে করোনার নমুনা দেন এমপি একাব্বর হোসেন। বিকেলে তার করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে।
এদিন বিকেল থেকে এমপি ও তার স্ত্রীর শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তাদের সিএমএইচে ভর্তির ব্যবস্থা করেন। রাতেই তাদের ঢাকার ধানমন্ডির বাসা থেকে হাসপাতালে নেয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে ফেসবুকে জানিয়েছেন এমপিপুত্র।
বার্তাবাজার/এমকে