শনিবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হারার পর থেকে গুঞ্জন রয়েছে কাতালান ক্লাবটির সাবেক কোচ পেপ গুয়ার্দিওলার বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। অনেকেই আবার বলছেন মেসি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন।
এমন খবরের পর নিজ সতীর্থ লিওনেল মেসিকে সতর্ক করে দিলেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েইন।
ফক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে হিগুয়েইন বলেন ২০১৮-১৯ মৌসুমে জুভেন্টাস থেকে চেলসিতে ধারে খেলতে গিয়েছিলাম। তখন ইপিএলে আমি প্রচুর ভুগেছিলাম এবং ওই ছয় মাসে আমি একদম মানিয়ে নিতে পারিনি।
তিনি আরও বরেন, এটা লা লিগার মতো না। এই লিগে ডিফেন্ডাররা অনেক কড়া ট্যাকল করবে এবং স্পেনের মতো এখানে খুব একটা ফাউল ধরা হবে না। আমি নিশ্চিত না এটা মেসির ওপর কেমন প্রভাব ফেলবে। অবশ্য আমার মনে হয় না সে খুব একটা ভুগবে, কারণ সে অন্য পর্যায়ের ফুটবলার।
মেসির প্রতি উপদেশ হিসেবে হিগুয়েইন বলেন, যা তোমার ভালো লাগে তুমি তাই করো। এমন কিছু করো না যেটা শুধু অন্যদের ভালো রাখবে, তোমাকে নয়।
কেএস/বার্তাবাজার