ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার মেয়র শহীদুল ইসলামকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত শহীদুল ইসলাম মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক
মেয়র শহীদুল ইসলামের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় করা একটি মামলার চার্জশিট আদালতে গৃহীত হয়েছে। যার ফলে তাকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী মেয়র হিসাবে শহীদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।
তবে পৌরসভার মেয়র শহীদুল ইসলাম জানান, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যেই একটি পুরাতন মিথ্যা রাজনৈতিক মামলায় চার্জশিট দেয়া হয়। আর এ মিথ্যা মামলার জন্য আমাকে বরখাস্ত করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস