সিরিয়ায় দু’টি মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশের আকাশে ড্রোন দু’টি ভূপাতিত হয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ‘মিলিটারি টাইমস’ ওয়েব সাইটের কাছে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিধ্বস্ত হওয়া ড্রোন দু’টির একটি একটি ‘এমকিউ-নাইন রিপার’ মডেলের।
দুই মার্কিন ড্রোনের মধ্যে সংঘর্ষের ছবি ও ভিডিও ফুটেজ টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিধ্বস্ত ড্রোন দু’টি সাধারণত হামলার কাজে ব্যবহার করা হলেও পর্যবেক্ষণ ও গোয়েন্দা তৎপরতা চালানোর সক্ষমতাও রয়েছে এই ড্রোনের।
এদিকে, সিরিয়ার পূর্ব অংশের দেইর আয-যোর প্রদেশের কনিকো এলাকায় মার্কিন ঘাঁটির পাশে কয়েকটি রকেট আঘাত হেনেছে। মার্কিন সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে। সিরিয়ার সরকারের অনুমতি ছাড়াই সেদেশে অবস্থান করছে মার্কিন বাহিনী। এ কারণে প্রথম থেকেই মার্কিন বাহিনীকে সেদেশ ছাড়ার আহ্বান জানিয়ে আসছে বাশার আসাদ সরকার।-পার্সট্যুডে
বার্তা বাজার / ডি.এস