চুরির মামলায় গজারিয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেলকে (৩১) একটি চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসওয়াদ জানান, আশুলিয়া থানার জামগড়া এলাকার অবস্থিত এনআর গার্মেন্টস কোম্পানির শিপমেন্টের মালামাল একটি কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম বন্দরে নেওয়ার পথে গত ১৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশ থেকে চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর সংশ্লিষ্টতার অভিযোগে কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার গজারিয়া থেকে গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেলকে আটক আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দীপু জানান, প্রাথমিক তদন্তে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে এবং আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধের কথা স্বীকার করেছেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন বলেন, মামলাটি আশুলিয়া থানার। আমরা শুধু তাদেরকে সহযোগিতা করেছি, তদন্তে আহমেদ রুবেলের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রমাণিত হলে তাকে গ্রেফতার করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর