রাজধানীতে যুবকে কুপিয়ে হত্যা

রাজধানীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় বাড্ডায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হিরন সর্দার (৩০)। সে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মৃত আলাউদ্দিন সরদারের ছেলে। নিহত হিরন একজন বেকারী কর্মচারী ছিল বলে জানা গেছে।

স্ত্রী নিপা আক্তার ও দুই সন্তানসহ বনশ্রীর আফতাব নগর থাকতেন হিরন।

নিহত হিরনের বোন রুমা আক্তার জানান, বাসা থেকে বের হয়ে পশ্চিম মেরুল বাড্ডা হুমায়ুনের বাড়ীর সামনে থেকে হিরনকে রক্তাক্ত অবস্হায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেকর্তব্যরত চিকিৎসক হিরনকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) ইয়াছিন গাজী জানান, নিহত হিরন সরদার নিজেই একজন সন্ত্রাসী, মাদকাসক্ত। তার বিরূদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। তাদের নিজেদের মধ্যে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে, প্রাথমিকভাবে জানতে পেরেছেন। বিষয়টি এখনো তদন্তাধীন তাই বিস্তারিত জেনে পরে বলা যাবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর