বাংলাদেশে প্রতি বছর এপ্রিলের দিকে অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা। মরণঘাতী করোনার কারণে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) অনুষ্ঠিত হয়নি। তবে এইচএসসি পরীক্ষা যে হবে তা নিশ্চিত বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের সচিব মো. আকরাম আল হোসেন।
এ বিষয়ে তিনি জানান, ‘সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী আমাদের ডেকে কথা বলেছেন। সেখানে মূখ্য সচিব ছিলেন এবং আমরা শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন সচিব ছিলাম। প্রধানমন্ত্রীর সাথে নেয়া সিদ্ধান্তের আলোকেই আমি পিএসসি পরীক্ষা না নেয়ার পক্ষে আজ (বুধবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতামত পাঠিয়েছি। এছাড়া জেএসসি ও জেডিসি পরীক্ষা না নেয়ার জন্যও মতামত পাঠানো হচ্ছে।
জেএসসি এবং পিএসসি বাদ গেলেও এইচএসসি পরীক্ষা হবে। আর তা দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে নেয়া যায় তার সারসংক্ষেপ তৈরি হচ্ছে। তবে বাড়বে পরীক্ষার কেন্দ্র। নিশ্চিত করা হবে সামাজিক দূরত্ব৷ সেপ্টেম্বরের মধ্যেই এ নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হবে। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাবলিক পরীক্ষা না হলেও স্কুলগুলো খোলার পর নিজেরা সমাপনী পরীক্ষা নিতে পারবে।’’
কেএস/বার্তাবাজার