নেপালে বন্যায় ৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৭

নেপালে বন্যায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন। নিখোঁজদের মধ্যে একই পরিবারের ১০জন রয়েছেন।

মঙ্গলবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় আচাম জেলায় এ ঘটনা ঘটেছে।

সংবাদ সংস্থা এএনআই’র প্রতিবেদনে জানানো হয়, বন্যায় কাইলাশখোলার ঘরবাড়ি, দোকানপাট ও রামরোশান গ্রামের অবকাঠামো ভেসে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসাবেষ উদ্ধার করেছে। বানের পানিতে ১৭ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ১০ জন একই পরিবারের বলে জানা গেছে।

বুধবার বিকালে নেপাল সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

রামরোশান গ্রামের কাউন্সিল-৫ এর প্রধান ঝানকার সাউদ বলেন, বন্যার পানিতে একটি সেতু, ঘরবাড়ি ও ফসল ভেসে গেছে। অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর