চসিকের পরিচ্ছন্নতা বিভাগে ৮১ জনের রদবদল

বন্দর নগরী চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের পরিছন্নতা বিভাগের ৮১ জন পরিদর্শক ও সুপারভাইজারকে বদলি করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

বুধবার (১৯ আগস্ট) চসিকের সচিব আবু শাহেদ চৌধুরীর সাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে ৪১ ওয়ার্ডের পরিছন্নতা বিভাগের দুটি পদে এই রদবদল করা হয়েছে বলে জানান চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দোহা।

তিনি জানান, দীর্ঘদিন এক জায়গায় কাজ করার দরুন বর্জ্য অপসারণ কাজে কর্মীদের মধ্যে অলসতা কাজ করে। তাই কাজের গতি বৃদ্ধিতে চসিকের পরিচ্ছন্নতা বিভাগে দায়িত্বরতদের রদবদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলিকৃতদের মধ্যে অন্তত ১০ জন পরিচ্ছন্ন পদে এবং বাকি ৭১ জন সুপারভাইজার পদে রয়েছেন।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন প্রশাসকের দায়িত্ব লাভের পর হতে নগরীর উন্নয়ন ও নগরবাসীর সেবায় খুব সক্রিয়তার সাথে কাজ শুরু করেন। যার পরিপ্রেক্ষিতে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মেরামতে প্রকৌশলীদের কড়া নির্দেশনা প্রদান করেন, সড়ক হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানোর পাশাপাশি গত ১২ আগস্ট একদিনেই পৃথক দুই অফিস আদেশে চসিকের রাজস্ব বিভাগের ২৪ জন কর্মকর্তা-কর্মচারি এবং ভূ-সম্পত্তি শাখা ও প্রকৌশল শাখার মোট ১৮ জন কর্মকর্তা-কর্মচারিকে একযোগে বদলি করা হয়েছিল। তারপর গেল সোমবার(১৭ আগস্ট) দুপুরে চসিকের ৪১ টি ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত সচিবদের করা হয় গণবদলি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর