পাবনায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

পাবনা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে শহীদ এম মনসুর আলী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এসময় এমপি প্রিন্স বলেন, এই শোকের মাসে শোককে শক্তিতে রুপান্তরিত করে সবাইকে দেশের উন্নয়নে কাজ করতে হবে।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সর্বস্থরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে পাবনা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীর’র সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ তসলিম হাসান সুমন’অন্যন্যা গ্রুপের নির্বাহী মাহফুজ আলী কাদেরী,পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শরিফুল হক পলাশ,শ্রম বিষয়ক সম্পাদক মাহবুব রহমান পিনা,৯ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারর সম্পাদক সিদ্দিকুর রহমান, পাবনা জেলা রিক্সা-ভ্যান মালিক সমিতির সভাপতি আব্বাস,নাহিদ হাসান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগের নেতা কামরুজ্জামান রকি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর