গণপরিবহনে স্বাস্থ্য বিধি পরিদর্শনে অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ৪ জন বাসযাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নগরীর কোতোয়ালী ও নিউমার্কেট মোড়ে অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ৪ বাস যাত্রীকে করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, করোনা সংক্রমণ কমলেও স্বাস্থ্য ঝুঁকি এখনো রয়ে গেছে। পুরোপুরি আশঙ্কা না কমা পর্যন্ত স্বাস্থ্য সচেতনা অবলম্বন করা একান্ত আবশ্যক। কিন্তু সবাই স্বাস্থ্য সচেতনতা মানছেননা।
স্বাস্থ্য সচেতনতা না মেনে মাস্ক ছাড়াই গণপরিবহনে যাতায়াত করছেন যাত্রীরা। আর এমনই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) নগরীর কোতোয়ালী ও নিউমার্কেট মোড়ে অভিযান চালিয়ে মাস্ক ছাড়া বাসে উঠায় ৪ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে।
এছাড়াও সরকারি নির্দেশনা না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে অভিযানে একজন বাস চালককেও জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
কেএস/বার্তাবাজার