বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ এর উপ-মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. আবুল কালাম আজাদ।
আজ(বুধবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক। গত ১২ আগস্ট তাকে পদোন্নতি দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সরাসরি অফিসার হিসেবে ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।
কেএস/বার্তাবাজার