মালয়েশিয়ার আন্তর্জাতিক ওয়েবিনারে ইবি উপাচার্য

ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলানতান (ইউ.এম.কে) আয়োজনে “দ্যা নিউ নরমাল ইন হায়ার এডুকেশন এ্যামিড প্যানডামিক কোভিড-১৯” শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার সিরিজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টায় এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)।

এসময় তিনি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ সংক্রমণকালে ভার্চুয়াল শিক্ষা-কার্যক্রম চালিয়ে যাওয়ার বিভিন্ন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে অনলাইন শিক্ষা-কার্যক্রম সম্পর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন এন্ট্রিপ্রিনারসীপ এন্ড বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. রোসালিনা বিনতে আহমেদ সাওফি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর