নাটোরের গুরুদাসপুর উপজলার নোপিনাথপুর গ্রামে স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে (২৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা যায় ধর্ষক সম্পর্কে গৃহবধূর দেবর হয়। গতকাল(মঙ্গলবার) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আর এ ঘটনায় ধর্ষক দেবর আব্দুল বারেক ও স্বামী আব্দুল মালেককে রাতেই গ্রেপ্তার করে পুলিশ।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ বলেন, স্বামীর সহযোগিতায় বেশ কিছুদিন ধরে দেবর বারেক তাকে কু-প্রস্তাব দিচ্ছিলেন। কিন্তু তিনি দেবরের অনৈতিক প্রস্তাবে রাজি হননি। সমাজের ভয়ে বিষয়টি তিনি কারো সাথে শেয়ারও করেননি। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ির বাড়ান্দায় তিনি মাছ কাটছিলেন। স্বামী মালেক এসময় বাড়িতেই ছিলেন।
এসময় হঠাৎ দেবর বারেক বারান্দায় আসেন। তখন বৈদ্যুতিক বাতি নিভিয়ে শয়ন ঘরে স্বামী মালেকের সহযোগিতায় দেবর বারেক ধর্ষণ করেন। এসময় তিনি দুজনেরই বিচার দাবি করেছেন।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে ধর্ষণের শিকার গৃহবধূর ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে। দুপুরে অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কেএস/বার্তাবাজার