ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় চার কেজি গাঁজাসহ সায়াদ মাতুব্বর (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য ব্রাক্ষণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সায়াদ মাতুব্বর ওই গ্রামের শামচু মাতুব্বরের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ গাঁজা মজুত ও বিক্রির খবর পেয়ে পুলিশের একটি দল সায়াদের বাড়িতে ভোররাতে অভিযান চালায়। এ সময় তার ঘরের মধ্যে মাটিতে ড্রামের ভেতরে লুকিয়ে রাখা দুইটি প্লাস্টিকের বান্ডিলে পেঁচিয়ে রাখা গাঁজা জব্দ করা হয়। পরে জব্দ গাঁজাসহ তাকে আটক করে থানায় আনা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম জানান, আটক সায়াদ নিজে একজন মাদক সেবনকারী ও মাদকব্যবসায়ী হিসেবে পরিচিত। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়াসহ যাবতীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর