যশোরে মোবাইলে গান দেখানোর কথা বলে ধর্ষণ, ধর্ষক আটক

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের পূর্বপাড়ায় মোবাইল ফোনে সিনেমা ও গান দেখানোর প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শামিম হাসান ওরফে শামিমুল ইসলাম (২১) নামে এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার(১৮ আগস্ট)রাতে এঘটনা ঘটে। রাতেই মামলা হলে পুলিশ ধর্ষককে আটক করে।

ধর্ষণের শিকার স্কুলছাত্রী জানান, মঙ্গলবার রাতে প্রতিবেশী শহিদুল ইসলামের ছেলে শামিম তাকে মোবাইলে সিনেমা ও গান দেখানোর কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। এসময় সে মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে ঘরের দরজা বন্ধ করে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য সে ভয়—ভীতি দেখায়। আমি বাড়িতে ফিরে ঘটনাটি আমার পরিবারকে জানাই।

সে আরো জানায়, ঘটনা জানার পর রাতেই আমার পরিবার আমাকে নিয়ে অভয়নগর থানায় আসে এবং শামিম হাসান ওরফে শামিমুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করি।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ধর্ষক শামিমকে রাতেই আটক করা হয়েছে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা জন্য আজ বুধবার(১৯ আগস্ট)দুপুরে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর