নোয়াখালী কলেজ ছাত্রলীগ নেতার বৃক্ষরোপণ কর্মসূচি

নোয়াখালী সরকারি কলেজে আজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। নোয়াখালী সরকারি কলেজ পুরাতন ক্যাম্পাস ছাত্রলীগের সাবেক আহ্বায়ক তৌহিদ উদ্দিন পিয়াস, নোয়াখালী ৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী ও সাবাব চৌধুরীর নির্দেশে ৪০ জন নেতাকর্মীকে নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। নোয়াখালী কলেজের বিভিন্ন স্থানে ভেষজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।

তৌহিদ উদ্দিন পিয়াস বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। আমাদের দেহের মৌলিক সকল উপাদানই বৃক্ষ থেকে নেওয়া। আমরা চাই সারাদেশে দলমত নির্বিশেষে একযোগে বঙ্গবন্ধুর এই জন্মশতবর্ষে বৃক্ষ রোপণ করে দেশকে সবুজ শ্যামল করে ফেলা হোক। এছাড়াও বিভিন্ন ঝড়-সাইক্লোন ও প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচার বিকল্প বৃক্ষ। তাই আসুন সকলে মিলে দেশের স্বার্থে ও নিজেদের পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখে সারাদেশে খালি জায়গায় বৃক্ষ রোপণ করি।

এ সময় উপস্থিত ছিল নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতা সুমন চন্দ্র ভৌমিক, ইনজামামুল হক চৌধুরী, নাদিম, নিজাম, ইমন, সোহেল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর