পাবনায় মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ভবন নির্মাণ কাজের উদ্বোধন

পাবনা সদর উপজেলা দাপুনিয়া ইউনিয়নের মাধপুরে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

আজ বুধবার দুপুরে ঐতিহাসিক মাধপুর নামক স্থানে এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাজিদুল হক নিলু, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

ভবনটির প্রাক্কলিত ব্যয় ১ কোটি ৬৯ লক্ষ টাকা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর