পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, করোনাভাইরাসের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ দেওয়ায় আমি খুশি।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, বিশ্বেজুড়ে করোনা মহামারী চলছে। তবে এই করোনাভাইরাসের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সাক্ষাৎ দিয়েছেন, এতে আমি খুশি।
তিনি আরও বলেন, করোনা পরবর্তী সময়ে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কীভাবে কাজ করতে পারে, তা নিয়ে আমরা কথা বলেছি।
মহামারী করোনা সময়কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত দেশি-বিদেশি কূটনীতিকদের সাক্ষাৎ দেননি। কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আকস্মিক সফরে সাক্ষাৎ দিয়েছেন প্রধানমন্ত্রী। ১৮ আগস্ট রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন শ্রিংলা।
কেএস/বার্তাবাজার