গাইবান্ধায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ সচেতন মহলের আয়োজনে আবাদি জমি, বসতবাড়ী, জাতীয় গ্রীডের বিদ্যুৎ লাইন ও মহাসড়ক সংলগ্ন স্থান থেকে বালু উত্তোলন কারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে থানা মোড়ে মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক কমিটির আহ্বায়ক এম.এ মতিন মোল্লা, বাসদ কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক, ওয়ার্কার্স পাটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শাহ আলম সরকার সাজু ও মোয়াজ্জেম হোসেন।

বক্তারা অবিলম্বে বালু উত্তোলন বন্ধ না হলে গোবিন্দগঞ্জবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। তারা বলেন এই বালু উত্তোলনকারীদের হাত থেকে আবাদী জমি, বসত ভিটা ও বিদ্যুতের সঞ্চালন লাইন কোন কিছুই রেহাই পাচ্ছে না।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর