দেড় কোটি মানুষের করোনা জয়

বিশ্বে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৩ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার। এছাড়া, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দেড় কোটি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৩ লাখ ৫ হাজার ২০৫ জন। মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩২৮ জন। এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন এক কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৬৬৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৮৪২ জন। মৃত্যুবরণ করছেন ৬ হাজার ৩১২ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর