কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)র অভিযানে ৯ হাজার ৫০০পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগষ্ট) রাত আনুমানিক সাড়ে ১০টা নাগাদ কক্সবাজার সদর থানাধীন ঈদগাঁও বাজার ডিসি রোডস্থ ছগির ম্যানসনের ৩য় তলায় অবস্থিত মোহাম্মদ আবুল কালামের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর থানার ঈদগাঁও দরগা পাড়ার মৃত আবদু শুক্কুরের ছেলে মো. আবুল কালাম (৪২) ও মাহমুদুল করিম (২৪)।
জেলা (ডিএনসি) সহকারী পরিচালক সৌমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঈদগাঁও বাজার ডিসি রোডস্থ ছগির ম্যানসনের ৩য় তলায় অবস্থিত মোহাম্মদ আবুল কালামের ভাড়া করা ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞেসাবাদে তারা দীর্ঘ দিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসার কথা স্বীকার করেছে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত আসামীদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এমকে