পঞ্চগড়ে পথ শিশুকে বলাৎকার, আসামী গ্রেফতার

পঞ্চগড়ে (১৪) বছরের এক পথ শিশুকে বলাৎকার করা হয়েছে। জেলা শহরের পুরাতন পঞ্চগড় এলাকার আনোয়ার হোসেনের লেদার ওয়ার্কসপে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় পুলিশ বুধবার (১৯ আগস্ট) বলাৎকারকারী দুলাল হোসেনকে (৪২) গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। তার বাড়ি ঠাকুরগাঁও জেলা শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায়। সে ওই এলাকার মোশাররফ হোসেনের ছেলে। শিশুটি বর্তমানে পঞ্চগড় থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, দুলাল হোসেন জেলা শহরের এসবি পাম্প সংলগ্ন আনোয়ার হোসেনের লেদার ওয়ার্কসপে কাজ করে। গত ১৬ আগস্ট রাতে ওই শিশুিিটির সঙ্গে দুলালের পরিচয় হয়। থাকার জায়গা না থাকায় দুলাল তাকে তার ওয়ার্কসপে নিয়ে যায়। গত ১৭ আগস্ট রাতে দুলাল তাকে জোরপূর্বক বলাৎকাার করে। পরদিন ওই শিশুর দুরসম্পর্কের মামা অটোভ্যান চালক মতিন,লেদার ওয়ার্কসপের মালিক আনোয়ার হোসেন সহ স্থানীয় অনেককে বিষয়টি খুলে বলে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুলাল ওই শিশুটিকে মারপিট করে। পরে শিশুটি সেখান থেকে পালিয়ে পঞ্চগড় থানায় এসে ঘটনাটি খুলে বলে। পরে বলাৎকারের অভিযোগে পঞ্চগড় থানার এসআই মঞ্জুরুল ইসলাম বাদি হয়ে দুলাল হোসেনে বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলার পর বুধবার (১৯ আগস্ট) পুলিশ আসামী দুলালকে গ্রেফতার করে।

পঞ্চগড় থানার ওসি আবু আককাছ আহমেদ বলাৎকারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বাড়ি হয়ে মামলা দায়ের করেছে। আসামী দুলালকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর