চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নন-এমপিও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের চেক বিতরন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলা পাবলিক হলে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এমনিতেই মানবেতর জীবনযাপন করেন। সম্প্রতিকালের বৈশ্বিক মহামারি করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা সরকারি বা প্রাতিষ্ঠানিকভাবেও কোন সুবিধা পাচ্ছেন না।
বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাদের জন্য এই অনুদানের ব্যবস্থা করেছেন। দেশের ক্লান্তিকালে প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের কথা মনে রেখেছেন। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনা অনেক ভাল। মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শিতা ও বিচক্ষণতায় দেশের করোনা পরিস্হিতি সফলতা বেশী।
জানা যায়, উপজেলার ৩৬টি নন-এমপি এবতেদায়ী, দাখিল, ফাজিল মাদ্রাসার ২১২জন শিক্ষক (প্রতি জনকে ৫হাজার টাকা) এবং ১০জন কর্মচারী( প্রতি জনকে ২৫০০টাকার চেক বিতরণ করা হয়। উপজেলার ২১২জন মাদ্রাসার শিক্ষক ও ১০জন কর্মচারীদের মাঝে মোট ১০লক্ষ ৮৫হাজার টাকা বিতরণ করেন।
বার্তাবাজার/এমকে