প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রে নয়, স্কুলে নেওয়ার প্রস্তাব

মহামারী করোনার কারণে প্রাথমিক সমাপনী পরীক্ষা বা পিইসি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না নিয়ে যার যার স্কুলে নেওয়ার পরিকল্পনা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাবনাও পাঠানো হয়েছে।

আজ (বুধবার) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরীক্ষা না হলে মেধাবৃত্তি দেয়া হবে না এ বছর।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে রেখে বিদ্যালয়ে পাঠদান পরিচালনায় করণীয় বিষয়ক বিভিন্ন নিদের্শনা তৈরি করা হয়েছে বলেও তিনি জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর